Wednesday, April 1, 2026

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

Date:

Share post:

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির দোকানে আগুন (lake town simla biryani fire incident)।  বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। হতাহতের খবর মেলেনি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রান্নার গ্যাস থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। লক্ষ্মীবারের ব্যস্ত সন্ধ্যায় জনবহুল রাস্তার পাশে জনপ্রিয় বিরিয়ানির দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরে দুটি গোডাউন ভস্মীভূত হওয়ার ঘটনায় (Anandapur Fire) এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশের খাতায় নিখোঁজ ২৮ জন। দেহাংশগুলি শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং শুরু করা হচ্ছে বলে খবর।

 

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...