Friday, April 3, 2026

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

Date:

Share post:

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) চূড়ান্ত অপমান করেন সাংসদ-অভিনেতা দেব। সেই সময়ই ঘনিষ্ঠরা বলেছিলেন, দেব প্রসেনজিৎকে ফোন করে ক্ষমা চাইবেন। তবে, ফোন করে নয়, একেবারে সশরীরে বাড়ি গিয়ে দেখা করেন রঘুডাকাত।

বুধবার ইমপার (eastern India motion pictures association) অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক খোশ মেজাজেই হয়। এক টেবিল ঘিরে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev )। হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকরা। সঙ্গে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta)এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।

বৈঠক শেষে সাংসদ-অভিনেতা দেবকে টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বলেন, “তোর সঙ্গে তো দিদির (মুখ্যমন্ত্রীর) সঙ্গে ভালো যোগাযোগ। কথাবার্তা হয়। আমাদের স্ক্রিনিং কমিটির বিষয়টা ওঁকে জানাস।” উত্তরে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যঙ্গ করে দেব নাকি বলেন, “হ্যাঁ তুমি তো তোমা ছবি হিট। পদ্মশ্রী টদ্দশ্রী পেয়েছো- তোমার কথা তো শুনতেই হবে।” একটা জাতীয় সম্মান- যার জন্য প্রসেনজিৎকে দলমত নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন- তাকে এইভাবে ব্যঙ্গ করায় হতভম্ব টলিউড। যথেষ্ট অপমানিত বোধ করেন সবার পরিচিত ‘বুম্বাদা’। চুপ করে বসে যান তিনি।

এই নিয়ে দেব সংবাদ মাধ্যমকে কোনও কথা জানাননি। আর প্রসেনজিৎ বলেন, বৈঠকে কী হয়েছে, সেটা বাইরে বলব না। শুক্রবার দুপুরে প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন দেব। ছবির ক্যাপশনে লেখা ‘Emni’। আগেও শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ওমনকী লিখেছিলেন দেব। সেই ছবি শেয়ার করে টলিউডের ইন্ডাস্ট্রি লেখেন, “তুই এলি, কথা বললি, ভাল লাগলো। নিজের খারাপ লাগা গুলোকে সরিয়ে বাড়ির ভুলবোঝাবুঝি গুলো কে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।”

অর্থাৎ “খারাপ লাগা”র ঘটনা যে ওই বৈঠকে ঘটে ছিল সেটা স্পষ্ট। আর এবারও বাড়ি গিয়ে সমস্যা মেটালেন দেব। আর জ্যেষ্ঠপুত্রের ভূমিকা পালন করলেন প্রসেনজিৎ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...