Friday, April 3, 2026

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

Date:

Share post:

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগ। শনিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কী কারণে হামলা? তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রোহিতের বাড়ির ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে মুম্বাইয়ে। তবে গুলিকাণ্ডের সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। আরও পড়ুন: আধুনিক চিকিৎসাতে দিশা নেই! আয়ুর্বেদে জোর: নয়া বাজেটে কীসে ছাড়

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় জুহু পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। বিষয়টিকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের বৈঠক করছেন মুম্বই পুলিশের পদস্থ কর্তারা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক রোহিত। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রোহিত জুহুতে যে বহুতলে থাকেন, সেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...