Saturday, June 27, 2026

বিশ্বকাপ শুরুর আগে ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে, চিন্তা বাড়ালেন তারকা পেসার

Date:

Share post:

বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরু হতে ২ দিন বাকি, কিন্ত চোটের সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। মেগা ইভেন্ট শুরুর আগে চোট পেলেন ভারতীয় দলের তারকা পেসার।

তিলক চোট সারিয়ে ফিরতে না ফিরতেই চোট পেয়ে থিঙ্ক ট্যাঙ্কের উদ্বেগ বাড়ালেন হর্ষিত রানা(Harshit Rana)। ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar )এখনও সুস্থ হননি। ওয়ার্ম আপ ম্যাচে তাঁকে খেলানো যায়নি। যদিও বিশ্বকাপের দলে তিনি আছেন। তাঁকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

শনিবার বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রথম ম্যাচের আগে গৌতম গম্ভীরের চিন্তা বাড়ালেন তাঁরই প্রিয় পাত্র। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল করতে এসে চোট পেলেন হর্ষিত রানা(Harshit Rana)। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন রানা।

এর পরের দৃশ্যটা আরও উদ্বেগজনক ছিল, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি। তারকা পেসারের চোট কতখানি গুরুতর, সেই নিয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। তবে রানা একান্ত খেলতে না পারলে বুমরাহের সঙ্গে খেলানো হতে পারে অর্শদীপ।

তবে স্বস্তি দিলেন তিলক বর্মা। চোট সারিয়ে খেলতে স্বস্তিদায়ক ব্যাটিং করলেন তিলক। আপাতত হাতে ২ দিন সময় আছে,তার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...