Thursday, April 9, 2026

SIR হয়রানি মধ্যপ্রদেশে: গরিব বলে তালিকায় ‘মৃত’ মা-ছেলে! নথি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

Date:

Share post:

আসলে গরিব অসহায় মানুষ নাম বাদ দেওয়ার চক্রান্ত যে গোটা দেশে এসআইআর করে চালাচ্ছে বিজেপি ও নির্বাচন কমিশন, তার প্রমাণ মিলল এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh)। তালিকায় মৃত বলে ঘোষণা করে দেওয়া হল দিনমজুর মা-ছেলেকে। শুনানির নামে হয়রানি (SIR hearing) করেও হল না শুনানি। প্রতিবাদে জেলা শাসকের (district collector) দফতরে নিজেদের নথিই পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিনমজুর দীনেশ (Dinesh)।

মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা দীনেশ পেশায় দিনমজুর। এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশের পরে তিনি দেখেন তাঁর এবং তাঁর অন্ধ মায়ের নাম বাদ চলে গিয়েছে ভোটার তালিকা থেকে। এরপরই তাঁদের দুজনের এসআইআর শুনানিতে ডাক পড়ে।

সমস্যা শুরু হয় সেখান থেকেই। নির্বাচন কমিশন একবার ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার পরে যে আর তা নিয়ে ভাবতে চায় না, আদতে এই উদ্দেশ্যই প্রমাণিত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ইন্দোরের জেলাশাসক সপ্তাহে একদিন আসেন। সেই দিনই শুনানির দিন ধার্য হয়। কিন্তু সেই দিন নিজের সব কাজ ফেলে অন্ধ মাকে নিয়ে জেলাশাসকের দফতরে এলেও শুনানি (SIR hearing) হয় না দীনেশ ও তাঁর মায়ের। ফলে কীভাবে ভোটার তালিকায় (voter list) তাঁর ও তাঁর বৃদ্ধা মায়ের নাম থাকবে সেই চিন্তায় দিশাহারা হয়ে যান দীনেশ।

আরও পড়ুন : শুনানি আতঙ্ক: মুর্শিদাবাদে মৃত্যু বিএলও-র, অভিযোগের তিরে কমিশন

সেখানেই কমিশন ও গোটা প্রশাসনিক ব্যবস্থার উপর একরাশ ক্ষোভ উগরে দেন দীনেশ। দুজনের নথি থাকা ব্যাগ নিয়ে আচমকাই সব নথিতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য চিৎকার শুরু করে। অন্ধ মা কোনওভাবে তাঁকে আটকান। চোখের জলে প্রশ্ন তুলতে থাকেন, কেন এমন প্রশাসনিক পক্ষপাতিত্ব। কেন দরিদ্র মানুষে নাম থাকল না বাদ গেল তা নিয়ে এত উদাসীন বিজেপির প্রশাসন।

Related articles

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...