Sunday, April 12, 2026

বাংলাদেশের সঙ্গে প্রতারণা পিসিবির, ভারত-পাক ম্যাচ বয়কট নাটকের নেপথ্যে নকভির চাল ফাঁস!

Date:

Share post:

বাংলাদেশের পাশে থাকার নাটক করে ভারত-পাক ম্যাচ বয়কট নিয়ে যে চিত্রনাট্য লিখলেন নকভি তাতে নিজেদের প্রতারিত মনে করছেন পদ্মাপারের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। মাত্র ৮ দিনের মধ্যে যেভাবে সিদ্ধান্ত বদল করে ভারতের বিরুদ্ধে খেলার কথা জানিয়েছে পিসিবি (PCB)তাতে প্রশ্ন উঠছে এই গোটা ঘটনাই কি আগে থেকে সাজানো ছিল? বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে আসলে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Raza Naqvi) নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিলেন, তাঁরা যেন একটি চিঠি লেখেন যেখানে তাদের তরফ থেকে পাক বোর্ডকে অনুরোধ করা হয় ভারত- পাক ম্যাচ খেলার জন্য।

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে নামবেন বাবর আজমরা। রবিবার আইসিসির (ICC)সঙ্গে বৈঠকের পর সোমে পাক সরকারের সঙ্গে আলোচনা করেন নকভি। সাংবাদিকদের বিবৃতি দিয়ে বলেন, বাংলাদেশ তাদের অনুরোধ করেছে ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য। এরপরই বাংলাদেশ মনে করছে পাকিস্তান ‘বেইমানি’ করেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যদিও বাংলাদেশকে কোনও জরিমানা করেনি। পাকিস্তান জানত,’ফোর্স ম্যাজেওর’-এর ফাঁকা বুলি আউড়ে বিশাল আর্থিক ক্ষতি সামাল দেওয়া যাবে না। চুক্তি ভেঙে ভারত ম্যাচ না খেললে, সম্প্রচার সংস্থা ছেড়ে কথা বলবে না। আইসিসি সলমন আলিদের সমস্ত খেলা বন্ধ করে দেবে। মাঝখান থেকে সমস্যায় পড়ল বাংলাদেশ। পাকিস্তান প্ল্যান মাফিক নিজেদের জায়গা সুরক্ষিত করে নিল কিন্তু বাংলাদেশের T20 বিশ্বকাপ খেলা হল না।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...