Thursday, March 26, 2026

ভোররাতে হালকা শিরশিরে আমেজ, বেলা বাড়তেই রাজ্যজুড়ে উধাও শীত

Date:

Share post:

ঊর্ধ্বমুখী পারদ, মাঘের শেষ লগ্নে প্রাক-গ্রীষ্মের পূর্বভাস পাচ্ছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা নেই। বরং রবিবারের মধ্যে কার্যত ‘ভ্যানিশ’ হয়ে যাবে শীত (Winter)। ভোর রাতের দিকে হালকা ঠান্ডা আমেজ অনুভূত হলেও সূর্যের দাপট যত চওড়া হচ্ছে ততই সোয়েটার মাফলার পরে বাইরে বেরোনো কঠিন হয়ে যাচ্ছে। উইকেন্ডে দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। রবিবার নাগাদ শহরের সর্বনিম্ন পারদ পৌঁছে যেতে পারে ১৮ থেকে ১৯ ডিগ্রিতে। উইকেন্ডে উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন পারদ। উত্তর থেকে দক্ষিণে রাজ্যে কোথাও ঘন কুয়াশার দাপট নেই।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...