Saturday, March 28, 2026

ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি! আশঙ্কাজনক ৩

Date:

Share post:

বেপরোয়া গতির ফলে সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা(Road Accident)। শনিবার সকালে নিউটাউনে(New Town) একের পর এক ধাক্কার ফলে উল্টে গেল গাড়ি। এদিনের এই ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা তিনজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতির তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির বেশ কিছুটা দুমড়ে গিয়েছে।

১৪ ফেব্রুয়ারির সকালে নিউটাউনের ইকো পার্কের দুই নম্বর গেটের কাছে প্রথমে গাড়িটি একটি বাসস্টপে ধাক্কা মারে। তারপর ইকো পার্ক ১ নম্বর গেট থেকে এগিয়ে পরের সিগন্যালে পৌঁছে দুর্ঘটনা কবলে পড়ে গাড়িটি। অবশেষে ডিভাইডারে ধাক্কা লেগে সম্পূর্ণ উল্টো যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইকোপার্ক থানা পুলিশ উদ্ধার করে গাড়িটিকে। গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তিনজনেরই অবস্থা বেশ আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনিই গাড়ি চালাচ্ছিলেন। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...