Friday, June 19, 2026

পাকিস্তানকে হেলায় হারাল ভারত, বুমরাহ-বরুণদের দাপটে সুপার আটে গম্ভীরের দল

Date:

Share post:

টি২০ বিশ্বকাপে(T20 World Cup )পাক বধ ভারতের।  দুই দেশের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আগেই অতীত হয়েছে, বর্তমানের এক পেশে ম্যাচ এবং ভারতের(India) দাপুটে জয়ের ধারাবাহিকতা বজায় থাকল রবিবাসরীয় কলম্বোতে। ভারত হেলায় জিতল ৬১ রানে, সেই সঙ্গে সুপার ৮ নিশ্চিত  করেই ফেলল টিম ইন্ডিয়া(Team India)।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।  ভারতীয় ব্যাটিংয়ের রক্ষাকর্তা ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। সায়ম আয়ুবের বলে ৪০ বলে ৭৭ রানে আউট ঈশান কিষান। তাঁর ব্যাট থেকে এল ১০টি চার এূবং তিনটি ছক্কা।২৯ বলে ৩২ রান করে তারিকের বলেই আউট হলেন ভারত অধিনায়ক। শেষ দিকে দুবে ২৭  রান করে ভারতের স্কোরকে ১৭৫ রানে নিয়ে গেলেন।পাক বোলারদের মধ্যে সায়ম আয়ুবের ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন, তারিক ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।

পাকিস্তানের ব্যাটিংয়ের ভেদ শক্তি নেই, ফলে এই রান তাদের কাছে বড় টার্গেট। কিন্তু বুমরাহ, অক্ষরদের আগুনে বোলিংয়ে ঝলসে গেল পাক ব্যাটিং লাইন আপ। কোনও পাক ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। শুধু উসমান খান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন। ৩৪ বলে ৪৪ রান করলেন। উসমান ছাড়া বাকিরা লেখার মতো স্কোর করতে পারলেন না।

একটা সময় মনে হচ্ছিন তিন অঙ্কের রানেই পৌছাতে পারবে না পাকিস্তান, যদিও শেষ পর্যন্ত সেটা হল পাক ইনিংস থামল ১১৪  রানে, ভারতে হয়ে পাণ্ডিয়া,  অক্ষর , বুমরাহ, বরুণ,  দুটি করে উইকেট পেলেন। ম্যাচের সেরা হলেন ঈশান কিষাণ।

ঈশানের ম্যাচ শেষে বলেন, এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব থাকে। জয়টা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়। দেশের জন্যও এই জয়টা প্রয়োজন ছিল। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা আমাদের আরও আত্মবিশ্বাসী করবে।

ম্যাচ জিতলেও ক্যাচ ফস্কানোর বহর চিন্তায় রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। কারণ সুপার ৮ ম্যাচে ক্যাচ ফস্কানোর রোগ জারি থাকলে তা সমস্যার হতে পারে। এই নিয়ে টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৮ বার হারাল ভারত। পাকিস্তানের জয়ের সংখ্যা ১।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...