Saturday, March 28, 2026

শিবরাত্রিতে ধর্মীয় সম্প্রীতির বার্তা, স্যোশাল মিডিয়া পোস্টে মন্দির উন্নয়নের উল্লেখ মমতার

Date:

Share post:

আজ মহাশিবরাত্রি (Shivratri)। বাংলা তথা গোটা দেশ জুড়ে শিব ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কেদারনাথ থেকে তারকনাথ, সকাল থেকেই শিবমন্দির চত্বরে উঠছে পড়া ভিড়। রবিবাসরীয় সকালে রাজ্যবাসীকে শিবরাত্রি শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ বাংলায় রাজ্য সরকারের (Govt of West Bengal) মন্দির সংস্কার থেকে শুরু করে নতুন তীর্থস্থান তৈরির কথা উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সোশ্যাল মিডিয়া (Social media) পোস্টে এদিন মমতা লিখেছেন, ‘আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি। ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত ১৫ বছর ধরে করে চলেছে আমাদের সরকার। ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দির গুলির সংস্কার করেছি।জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি।  হুগলি জেলার তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেওয়ার লক্ষ্যে আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছি। মন্দির চত্বরের সার্বিক সংস্কার, সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা, দুধপুকুরের পাশে রাস্তা তৈরী ইত্যাদি বেশ কিছু কাজও আমরা করেছি। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু বিখ্যাত শিব মন্দিরের সংস্কারের কাজও আমরা করেছি, যেমন বর্ধমানের ১০৮ শিব মন্দিরের সংস্কার, কোচবিহারের হিরণ্যগর্ভ শিব মন্দির সংস্কার, উত্তর দিনাজপুরে প্রমথেশ্বর জিও শিব মন্দিরের সংস্কার, বীরভূমের বক্রেশ্বরে বিভিন্ন পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শ্যামলেশ্বর শিব মন্দিরের সংস্কার, পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিব মন্দিরের আলোকসজ্জা, হুগলির চন্ডীতলার বক্সায় শিব মন্দিরের সংস্কার, হুগলির দারহাট্টার রাজেশ্বর শিব মন্দিরের সংস্কার, জাঙ্গিপাড়ার হরিরামপুরে শিব মন্দিরের সংস্কার ইত্যাদি। পাশাপাশি শিবের রুদ্ররূপ- মহাকাল কে আমাদের অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমরা শিলিগুড়িতে ‘মহাকাল মহাতীর্থ’ তৈরি করছি। এই মহাতীর্থে বিশ্বের সর্বোচ্চ শিব মূর্তি’ স্থাপিত হবে। আজ এই শুভদিনে আমাদের সকলের জীবনে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করি।’

 

Related articles

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...