Monday, March 9, 2026

দলের সঙ্গে ‘মানসিক দ্বন্দ্ব’! CPIM ছাড়ছেন লোকসভার ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতীক উর

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে বাম শরিক দলগুলির সঙ্গে সিপিআইএমের যে দ্বন্দ্ব তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে এভাবে সিপিআইএমের (CPIM) ভ্রান্ত নীতি যুব সমাজ, এমনকি প্রথম সারির নেতাদের দল থেকে যে বিমুখ করে দিচ্ছে প্রমাণ করে দিলেন তরুণ নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। দলের নেতৃত্বের ভাবনা ও কর্মপদ্ধতি নিয়ে আপত্তি তুলে দলের সব পদ থেকে অব্যহতি চাইলেন সিপিআইএম-এর (CPIM) ডায়মন্ড হারবারের প্রার্থী (Lokasabha candidate) প্রতীক উর। শূন্য থেকে ফিরে আসার দায়িত্বে ফেল করা সিপিআইএম-কে আশার আলো দেখানো সংগঠনের কর্মীদের গুরুত্ব না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মত দলের একাংশের। এই সিদ্ধান্তের পিছনে সিপিআইএম রাজ্য সম্পাদক দায়ী বলে কটাক্ষ শাসকদল তৃণমূল কংগ্রেসের।

নিজের অব্যহতিপত্রে প্রতীক উর (Pratik Ur Rahaman) লিখেছেন, সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে।

বিধানসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি যে বাধ্য করেছে তাঁকে অব্যহতির সিদ্ধান্ত নিতে, তা জানিয়ে তিনি লেখেন, এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আদতে যেভাবে নির্বাচনের আগে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammed Selim) সিদ্ধান্তে শরিকদলগুলি অসন্তোষ প্রকাশ করেছে, সেভাবেই দলের ভিতরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রতীক উরের মতো প্রথম সারির নেতারাও। ঠিক যেমন সর্বশেষ রাজ্য কমিটি গঠনের সময়ে বিদ্রোহী হয়েছিলেন একাধিক জেলার নেতৃত্ব, তারই প্রতিফলন বিধানসভা ভোটের আগে।

সম্প্রতি প্রতীক উর সিপিআইএম-এর সঙ্গে যে দূরত্ব বাড়াচ্ছিলেন তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। জেলা কমিটি গঠনের পর থেকেই প্রতীকের মতো নেতাদের কোণঠাসা করতে চাইছিল দলীয় নেতৃত্ব। এরপর আইএসএফ (ISF) ও হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে জোট নিয়ে প্রতিবাদীদের মধ্যে ছিলেন প্রতীক, সূত্রের খবর। তবে তাঁর মতো নেতাদের দাবিকে যে কোনও গুরুত্ব দেয় না সেলিম পরিচালিত সিপিআইএম তা স্পষ্ট হয়ে যেতেই বিদ্রোহীদের প্রতীক।

আরও পড়ুন : জলদূষণ আবারও বিজেপি রাজ্যে: হরিয়ানায় ১৫ দিনে মৃত্যু ১২ জনের!

সেখানেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে প্রশ্ন তোলেন, সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। SFI শীর্ষনেতা, জেলার নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী (Loksabha candidate) প্রতীক উর। সিপিএমকে সর্বস্তরে শূন্য-তে নামানো সম্পাদক ও তাঁর মদতপ্রাপ্ত অযোগ্য বাতেলাবাজগণের কাঠিবাজিতে নাকি এই সিদ্ধান্ত।

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...

ধর্না মঞ্চ পদকজয়ী অ্যাথলিট, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্না মঞ্চেও মানবিকতার দৃষ্টান্ত রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের আলো থেকে দূরে থাকা সফল মহিলা অ্যাথলিটকে পুলিশের চাকরি দেওয়ার...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫: সার্টিফিকেট নিলেন বাবুল-কোয়েলরা, শিকেয় ছিঁড়ল রাহুলেরও

সার্টিফিকেট পেলেন রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের প্রার্থীরা। সোমবার, বিধানসভা থেকে সার্টিফিকেট নেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক,...

সরকারি হাসপাতালে ঢুকে লিভ-ইন পার্টনারের উপর অ্যাসিড হামলা

ভয়ঙ্কর ঘটনা রাজ্যের সরকারি হাসপাতালে! রবিবার রাতে গুরুগ্রামের (Gurugram Acid Attack) সরকারি হাসপাতালে এক তরুণীর উপর অ্যাসিড হামলার...