Monday, March 30, 2026

বঙ্গের ভোট বৈতরণী পেরতে মায়াপুরে কৃষ্ণ-স্মরণে আসছেন শাহ

Date:

Share post:

বঙ্গে নির্বাচন হলেও ডেলি প্যাসেঞ্জারি শুরু করেন বিজেপির জাতীয় নেতৃত্ব। ছাব্বিশের নির্বাচনের (West Bengal Assembly Election) আগে মোদি-শাহরা যাতায়াত শুরু করেছেন। গত সপ্তাহই হিজেপি সূত্রে জানা গিয়েছে, মার্চে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এমাসেই বাংলায় আসছেন শাহ।

বিজেপি সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। যাবেন মায়াপুরের (Mayapur) ইসকনের মন্দিরে (ISKON Temple)। ভোটের আগে বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) নেতারা দিল্লি থেকে বাংলায় এসে শাসকদলকে নিশানা করছেন। কিন্তু বাংলার বকেয়া বরাদ্দ নিয়ে কোনও কথা বলেছেন না। দিন কয়েক আগেই বাংলা এসেছিলেন শাহ। বারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেন তিনি। এবার একদিনের সফরে নদিয়ার ইসকনের মায়াপুরের মন্দিরে যাবেন অমিত শাহ (Amit Shah)।

১৮ তারিখ মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্র খবর,
দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন শাহ
সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারে যাবেন মায়াপুরে
অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে নামবে তাঁর কপ্টার
সেখান থেকে সড়কপথে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন শাহ
এরপরে যাবেন পদ্মভবনে, সেখানে ধু-সন্তদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর
সেখান থেকে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
মন্দিরে আরতিও করতে পারেন তিনি
আরও খবরদলের সঙ্গে ‘মানসিক দ্বন্দ্ব’! CPIM ছাড়ছেন লোকসভার ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতীক উর

দোল উপলক্ষ্যে ইতিমধ্যেই মায়াপুরে সমাগম হতে শুরু করেছে। দেশ ও বিদেশের নানা প্রান্তের ভক্তরা দোলে উপস্থিত হন মায়াপুরে। সেই আবহে শাহ-সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, বঙ্গের ভোট বৈতরণী পেরতে মায়াপুরে কৃষ্ণ-স্মরণে আসছেন শাহ।

Related articles

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...