Tuesday, March 31, 2026

ফিরছে ‘জিজিয়া’, মোদি রাজত্বে এবার থেকে তীর্থযাত্রাতেও ‘ট্যাক্স’!

Date:

Share post:

মুখে সারাক্ষণ হিন্দুত্বের বুলি আওড়ানো বিজেপির রাজত্বে এবার তীর্থ করতে গেলেও ট্যাক্স দিতে হবে। মুঘল আমলের ‘জিজিয়া’ ফেরাচ্ছে মোদি- শাহদের সরকার।এখন থেকে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রীতে তীর্থযাত্রায় (Char Dham Yatra) যেতে হলে গেরুয়া সরকারকে ‘কর’ হিসেবে টাকা দিতে হবে। ডবল ইঞ্জিন রাজ্য উত্তরাখণ্ডের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। চাপের মুখে পড়ে টাকা আদায়ের বিষয়টিকে ‘রেজিস্ট্রেশন ফি’ বলে দাবি করছে উত্তরাখন্ড সরকার (Uttarakhand Government)।

হিন্দুদের পুণ্য যাত্রার মধ্যে অন্যতম চারধাম যাত্রা। আগামী ১৯ এপ্রিল থেকে তা শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে। এতদিন পর্যন্ত এই তীর্থ করতে গেলে আলাদা করে কোনও ফি (Fees) দিতে হতো না। কিন্তু যেখানেই বিজেপি সরকার (BJP Government) সেখানেই মানুষের উপর অত্যাচার, এবার ধর্মের নামে হিন্দুদের উপর তীর্থ ট্যাক্সের বোঝা! কেন্দ্রের যে সরকার প্রত্যেকটা মুহূর্তে সংখ্যালঘু বিরোধিতা আর মুসলিম আমলে তৈরি করা স্থাপত্য কীর্তির নাম মুছে ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করে, সেই বিজেপি সরকার এবার মুঘল আমলের ‘জিজিয়া’ ফেরানোর সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলায় অবস্থিত ৪ ধাম। এবার থেকে সেখানে যেতে গেলে অনলাইনে টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সরকারি বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ন্যূনতম ১০ টাকা করে দিতে হবে পুণ্যার্থীদের। প্রতিবছর লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই তীর্থযাত্রায় যান। তাঁদের থেকে টাকা আদায়ের পরিকল্পনার অর্থ হল মুখে হিন্দুত্বের বুলি আওড়ানো বিজেপি সরকার এবার চারধামকেও ছাড় দিচ্ছে না। গেরুয়া সরকারের সিদ্ধান্ত ঘিরে বাড়ছে বিতর্ক, ক্ষুব্ধ পুণ্যার্থীরা।

 

Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! ECO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...