Tuesday, March 31, 2026

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

Date:

Share post:

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও একইভাবে সেরার তালিকায় ছিল কুন্তল। এবার সর্বভারতীয় জয়েন্টেও (NTA) সেই নজির বজায় রাখল সে। তবে জয়েন্টে সাফল্যের পরে আইআইটি-তেই (IIT) পড়ার ইচ্ছা কুন্তলের।

পূর্ব বর্ধমানের ভাতারের বনগোনা এলাকার বাসিন্দা কুন্তল চৌধুরি। ২০২৩ সালে স্থানীয় স্কুল থেকে ৬৮১ নম্বর পেয়ে মাধ্যমিক (Madhyamik) পাশ করে সে। মাধ্যমিকে রাজ্যের মধ্যে তাঁর স্থান ছিল দ্বাদশ। উচ্চমাধ্যমিকে (Higher Secondary) তার ফল আরও ভালো ছিল। ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল সে। এরপরই লক্ষ্য ছিল সর্বভারতীয় জয়েন্ট।

আরও পড়ুন : পথ নিরাপত্তায় ‘মাস্টারপ্ল্যান’, দুর্ঘটনা রুখতে এবার ‘স্পট ডেভেলপমেন্ট’ কলকাতা পুলিশের

গত বছর জয়েন্ট পরীক্ষা দিলেও তার ফল নিজের আশানুরূপ হয়নি। এবছর তার প্রাপ্ত পার্সেন্টাইল ৯৯.৯৯৮৪৯০৮। এবার তার লক্ষ্য মুম্বই আইআইটি। তবে তার এই সাফল্য কোনও কোচিং সেন্টার থেকে নয়। বরং অনলাইন কোচিং আর সেল্ফ স্টাডিরই ফসল, ফলাফল পাওয়ার পরে জানাচ্ছে কুন্তল।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...