Friday, April 3, 2026

শিলঙয়ের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেকের, শূন্যতার সৃষ্টি রাজনৈতিক মহলে

Date:

Share post:

মেঘালয়ের শিলং লোকসভার সাংসদ তথা ভয়েস অফ দ্য পিপল পার্টি (ভিভিপি)-র নেতা ডঃ রিকি এ জে সিংকনের (Ricky AJ Syngkon) মৃত্যু। বৃহস্পতিবার সন্ধেয় ফুটবল খেলতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা পাননি। মৃত্যু হয় তাঁর। রিকির প্রয়াণে শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhiskek Banerjee)।

এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,”শিলংয়ের সাংসদ এবং একজন জনপ্রতিনিধি রিকি এজে সিংকনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, যিনি একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ছিলেন, যিনি তাঁর জীবন জনগণের কল্যাণ ও আকাঙ্খার জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
তিনি আন্তরিকতা, দৃঢ়তা এবং দায়িত্ববোধের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন। মানুষের কাছে তিনি তাঁর দৃঢ় দৃষ্টিভঙ্গি, জনগণের কাছে সহজলভ্যতা এবং আঞ্চলিক পরিচয় ও উন্নয়নের প্রতি অবিচল অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন।
তাঁর অকাল মৃত্যু মেঘালয়ের জনগণ এবং আমাদের জাতির বৃহত্তর গণতান্ত্রিক সমাজের জন্য এক গভীর ক্ষতি। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার, সহকর্মী এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভিভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তিনবারের কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ. পালা-কে বিপুল ব্যবধানে পরাজিত করেন। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, উপজাতি অধিকার ও স্বচ্ছ শাসনের পক্ষে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে মেঘালয়ের রাজনীতিতে, বিশেষ করে ভিভিপির অন্দরে, এক বড় শূন্যতার সৃষ্টি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। আরও পড়ুন: মোদি রাজ্যে কত ভুয়ো ভোটার! প্রকাশ চূড়ান্ত তালিকা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...