Friday, April 3, 2026

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

Date:

Share post:

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। শনিবার, বিকেলে তাঁর যোগ দানের পরেই বহিষ্কারের সিদ্ধান্ত জানাল সিপিআইএম। মুজফ্ফর ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হল, “গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা এবং শত্রু শিবিরে যোগদানের অপরাধে প্রতীক উর রহমানকে বহিষ্কার করা হল।“

গত সপ্তাহের শেষ থেকেই প্রতীকের সিপিএম (CPIM) ছাড়ার খবর নিয়ে জল্পনা শুরু হয়। এই সপ্তাহের শুরুতেই নিজের স্যোশাল মিডিয়া পেজে প্রতীকের ক্ষোভের কথা জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পরে দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন প্রতীক উর রহমান। শেষে তৃণমূলে যোগ দেন তিনি।

তার পরেই রীতি মেনে প্রতীককে দল থেকে বহিষ্কার করল সিপিএম। দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত ছিল, আগ বাড়িয়ে পদক্ষেপ নয়। কিন্তু তৃণমূলে যোগ করে আগের দলের নেতৃত্বকে নিশানা করার পরেই সিদ্ধান্তের কথা জানাল আলিমুদ্দিন। চিঠিতে লেখা,
“পার্টির রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমানকে গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা এবং শত্রু শিবিরে যোগদানের অপরাধে পার্টি গঠনতন্ত্রের ১৯ নং ধারার ১৩ উপধারা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তৎক্ষনাৎ পার্টি থেকে বহিস্কার করা হয়েছে।“

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...