Wednesday, June 24, 2026

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

Date:

Share post:

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮ বাংলাদেশি ও পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ দিল্লি পুলিশ (Delhi police)। ধৃতদের থেকে জাল আধার কার্ড মিলেছে বলে জানা গেছে।

অনলাইনে সন্ত্রাসের উস্কানিমূলক পোস্ট দেখে সন্দেহ হয় পুলিশের। শুরু হয় তদন্ত। তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ এবং মহম্মদ উজ্জ্বল নামে ছ’জনকে আটক করা হয়েছে। বাংলা থেকে গ্রেফতার দুজন। প্রত্যেকেই পরিচয় গোপন করেছিলেন। তদন্তকারীরা মনে করছেন গোটা দেশ জুড়ে বড়সড়ো নাশকতার ছক কষা হচ্ছিল। দিল্লি পুলিশের বিশেষ টিম এই অভিযানের সময় ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। ধৃতদের লস্কর ই তৈবা ও আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ আছে বলে অনুমান। এই ঘটনায় আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...