Saturday, March 14, 2026

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

Date:

Share post:

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike in Afghanistan)। জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের। পাল্টা জবাব দিতে প্রস্তুত তালিবান। ফের রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হতে চলেছে দুই দেশ, আশঙ্কা কূটনৈতিক বিশেষজ্ঞদের। রমজান চলাকালীন শনিবার গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। শিশু মহিলা-সহ ১৭ জন নিরীহ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ইসলামাবাদের তরফে বলা হয়েছে, আফগান সীমান্তে সক্রিয় থাকা জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করতেই ‘টারগেটেড স্ট্রাইক’ (Targeted Strike) চালানো হয়। পাল্টা প্রত্যাঘাত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালিবান (Taliban)।

 

পাকিস্তান সেনার হামলায় আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার সকালেও চলছে উদ্ধার কাজ।পাকিস্তানের তথ্য মন্ত্রক একটি বিবৃতিতে লিখেছে, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেটের সহযোগী সন্ত্রাসী সংগঠনগুলি এই অঞ্চলে একাধিক জঙ্গি শিবির নির্মাণ করেছিল। আফগান ভূখণ্ড ব্যবহার করে তারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। গোপন সূত্রে খবর পাওয়ার পরই এই অভিযান চালানো হয়।’ ঘটনার কড়া নিন্দা করে তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ (Taliban Government spokesman Zabihullah Mujahid) বলেন, “নিজেদের নিরাপত্তাজনিত দুর্বলতা লুকোতেই এই ধরেনর হামলা চালাচ্ছে পাকিস্তান। সঠিক সময়ে আমরা এর জবাব দেব।”

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...