দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। তবে রবিবাসরীয় সকালে যেভাবে মেঘলা আকাশের মেঘলা ধরা পড়েছে তাতে আজ হালকা বৃষ্টির (Rain in Kolkata) সম্ভাবনা রয়েছে মহানগরীতে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ৩ ও দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি বাড়বে।

বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।সোম এবং মঙ্গলবার বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে সর্বনিম্ন উষ্ণতার খুব একটা বেশি হেরফের হবে না। আগামী কয়েক দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, সর্বনিম্ন উচ্চতা কুড়ি ২০ ডিগ্রির ঘরে রয়েছে। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং উত্তরের কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে।

–

–

–

–

–

–

–

–

