Tuesday, March 17, 2026

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

Date:

Share post:

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর বাঙুর হাসপাতালে। রাস্তা মেরামতির রাসায়নিকে বিস্ফোরণে (chemical explosion) আহত (burn injury) দুই শিশু এখনও চিকিৎসাধীন হাসপাতালে। চার বছরের শিশুর মৃত্যুর পর শোকের ছায়া খড়গাছি গ্রামে।

গত মঙ্গলবার ভাঙড়ের (Bhangar) খড়গাছি-চাঁদপুর এলাকায় রাস্তার কাজ করার জন্য জমা রাখা রাসায়নিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় ওই রাস্তাতেই খেলা করছিল তিনটি শিশু। তার মধ্যে সাদিকুল আহমেদ নামে চার বছরের একটি শিশু গুরুতর জখম হয়। তার ৯৫ শতাংশ পুড়ে (burn injury) যায়।

আরও পড়ুন : ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর জখম ৪ শিশু!

তিন শিশুকেই এমআর বাঙুর হাসতাপালে (M R Bangur Hospital) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানেই বুধবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় সাদিকুলের। খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় শিশুর পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় রাস্তার কাজের বরাত পাওয়া ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার ও এলাকার মানুষ। এখনও যে দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন, তাদের জন্য প্রার্থনা গ্রামবাসীদের।

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...