Monday, April 13, 2026

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident) হাবড়া-শিয়ালদহ (Habra – Sealdah Local) লোকালে আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। ব্রেকের গন্ডগোল থেকেই এই আগুন লেগেছে বলে জানায় রেল। এমনিতেই ব্যস্ততম স্টেশন বিধাননগর। তার উপর এ-ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পূর্ণাঙ্গ তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকেরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেও হাসনাবাদ শিয়ালদা লোকালে আগুন লেগেছিল। বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই কালো ধোঁয়া দেখা গিয়েছিল। দুটি কামরার সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির জন্য আগুন লেগেছিল। এদিকে, বারবার ট্রেনে আগুন লাগায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরাও। সংশয়ের মধ্যে তাঁদের নিরাপত্তা। আরও পড়ুন: বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...