Tuesday, April 7, 2026

যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

অনলাইনে কোন কন্টেন্ট দেখানো হবে, তা নিয়ে নজরদারি চালাতে গিয়ে ধরা পড়ল বড়সড় গরমিল। যার জেরে দেশে ৫ ওটিটি প্লাটফর্মকে ব্লক করল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry)। অভিযোগ, এই প্লাটফর্মগুলিতে (OTT platform) যথেচ্ছ পর্নোগ্রাফি (pornography) ও নিষিদ্ধ কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছিল।

ঘটা করে দেশে এআই ইমপ্যাক্ট সামিট আয়োজন করার সময়ই ভারতে চলা অনলাইন কন্টেন্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা বিশ্ব যেখানে কিশোরদের অনলাইন কন্টেন্ট নিয়ে নিষেধাজ্ঞা ও কড়া আইনের কথা ভাবছে, সেখানে ভারতে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে যথেচ্ছ কন্টেন্ট ছড়িয়ে পড়ছে তার বলি সম্প্রতি একাধিক শহরে একাধিক কিশোর-কিশোরী। আরও বেশি করে স্কুল পড়ুয়াদের অনলাইনে উৎসাহ দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশ্বমঞ্চে ফরাসী রাষ্ট্রপতি ম্যাক্রোঁ (Emmanuel Macron) ভারতে কন্টেন্টের উপর রাশ টানার অনুরোধ জানিয়েছিলেন।

সেই পরিস্থিতিতে তড়িঘড়ি অনলাইন কন্টেন্টে নজরদারি শুরু মোদি সরকারের। আর তাতেই ধরা পড়ল ব্যাপক বেনিয়ম। নিষিদ্ধ ৫ প্লাটফর্ম (OTT platform) হল – মুডএক্সভিআইপি, কোয়াল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগনু। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে অশ্লীলতার (obscenity) অভিযোগে নিষিদ্ধ করা হল এই প্লাটফর্মগুলিকে।

আরও পড়ুন : ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

যদিও কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দাবি করেছে, একাধিক প্লাটফর্মকে আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সতর্কতা সত্ত্বেও অশ্লীল কন্টেন্ট প্রচার বন্ধ করেনি এই প্লাটফর্মগুলি। অনেক প্লাটফর্ম অন্য ডোমেইন ব্যবহার করে এই কন্টেন্ট পরিবেশন করছিল। যদিও তাতে নজরদারির অভাবের বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...