Tuesday, April 7, 2026

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে জঘন্য পরাজয়ের পর জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ টিম ইন্ডিয়ার (Indian men’s cricket team)। বৃহস্পতিবার চেন্নাইয়ের মাটিতে খেলতে নামার আগেই উদ্বেগ ভারতীয় শিবিরে। অনুশীলনে আঘাত পেলেন শিবম দুবে (Shivam Dube)। ফলে চলতি বিশ্বকাপে ভালো ফর্মে থাকা এই অলরাউন্ডারের আগামী ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বকাপে টিকে থাকতে গেলে জিম্বাবোয়ের বিরুদ্ধে সূর্য-হার্দিকদের বড় রানরেট রেখে জিততে হবে। অভিষেক শর্মা ফর্মে নেই। সেক্ষেত্রে ঈশান-কিশানের উপর চাপ কমাতে ভারতীয় মিডল অর্ডারকে শক্তিশালী করতে দুবে গত দুই ম্যাচে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন। প্র্যাক্টিস সেশনে চিপকে দেখা গেল, বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে তিনি। ক্যাচিং অনুশীলনের জন্য তাঁকে সেখানে দাঁড় করানো হয়। ফিল্ডিং করার সময় একটি বল তাঁর আঙুলের ডগায় লেগে বাউন্ডারি লাইন পার করে। এরপর শিবমকে যন্ত্রণায় ছটফট করতে দেখে বাড়তে থাকে উদ্বেগ। তুমি বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাঁহাতি অলরাউন্ডারির চোট সেরকম গুরুতর নয়। তাই আগামী ম্যাচে তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে খুব একটা সমস্যা হবে না।

 

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...