Saturday, June 27, 2026

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

Date:

Share post:

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলন। ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ জাতীয় শীর্ষ সংস্থা ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং’ (আইআইপি)-এর উদ্যোগে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি আইটিসি সোনার হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল ভাবনা— ‘প্যাকেজিংয়ের ভবিষ্যৎ: উদ্ভাবন, সমন্বয় এবং প্রেরণা’।

গত ৬০ বছর ধরে প্যাকেজিং শিক্ষা, গবেষণা ও মানোন্নয়নে নিরলস কাজ করে চলেছে আইআইপি। হিরের জয়ন্তী বর্ষের আবহে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেবর্ষি দত্ত গুপ্ত, প্রসুন দাশগুপ্ত, ডক্টর বিধান দাস এবং দীপাঞ্জন রায়। মূলত শিল্পনেতা, নীতিনির্ধারক ও উদ্ভাবকদের এক ছাতার তলায় এনে আগামীর প্যাকেজিং প্রযুক্তির দিশা নির্ধারণই এই অনুষ্ঠানের লক্ষ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বৈশ্বিক সাপ্লাই চেইনে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের (সাসটেইনেবিলিটি) গুরুত্ব অপরিসীম। সেই বিষয়টিকে মাথায় রেখেই সম্মেলনে অত্যাধুনিক প্রযুক্তির অন্বেষণ এবং আধুনিক যন্ত্রপাতি ও নকশার প্রদর্শনী করা হবে। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং বিকল্প প্যাকেজিং ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হবে এই দুই দিনের আলোচনায়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্ল্যাটফর্ম কেবল নতুন প্রযুক্তির সঙ্গেই পরিচয় করায় না, বরং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যকে আরও আকর্ষণীয় ও সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার পথ প্রশস্ত করে।

আরও পড়ুন- সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

_

_

_

_

_

_

_

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...