Wednesday, April 8, 2026

প্রোমোটার খুনে গ্রেফতার ৩, থমথমে পিলখানায় বৃহস্পতিবার সকালেও চলছে পুলিশি টহলদারি 

Date:

Share post:

হাওড়ার গোলাবাড়ির পিলখানা (Pilkhana, Howrah Golabari area) এলাকায় প্রোমোটার খুনের ঘটনার ফোন কেটে গেছে চব্বিশ ঘণ্টা।এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে থমথমে এলাকা। স্থানীয় বাজার দোকান খুলেছে। চলছে পুলিশই টহলদারী। মূল অভিযুক্তরা অধরা, এখনও আতঙ্কিত এলাকাবাসী।

বুধবার ভোর ৩.৪৫ নাগাদ ব্যবসায়িক শত্রুতার জেরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ২৭ বছর বয়সী সফিক খানকে। রাতের মধ্যেই কলকাতার বউবাজার- জোড়াসাঁকো থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা। অপর দুই ধৃত মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও দিলদার হোসেন বউবাজার এলাকার বাসিন্দা। মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে আশ্রয় দেওয়া ও পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং গোলাবাড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...