Thursday, April 9, 2026

বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া! দিল্লি আবগারি মামলায় CBI-কে ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

বিজেপির প্ল্যান আরও একবার ভেস্তে গেল। সিবিআই দিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) নাম বদনাম করা তো গেলই না উলটে আদালত তীব্র তিরস্কার করল সিবিআই-কেই। শুক্রবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রাউস অ্যাভিনিউ কোর্ট অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও মণীশ সিসোদিয়াকে(Manish Sisodia) রেহাই দিল।

এ দিন আদালতের ভর্ৎসনার শিকার হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তদন্তে ত্রুটির প্রসঙ্গও উল্লেখ করা হয়। বিচারক জানান, এই মামলার চার্জশিটে অনেক ত্রুটি, ফাঁকফোকর রয়েছে। অভিযোগে সমর্থনে কোনও সাক্ষী বা বিবৃতি পেশ করা হয়নি। আজ অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ২৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

পাশাপাশি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও কোনও গ্রহণযোগ্য মামলা গঠন করতে পারেনি সিবিআই, সেই বিষয়টিও উল্লেখ করেছে আদালত। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়ায় মামলায় কেজরিওয়ালকে জড়ানো হয়েছিল বলে জানিয়েছে আদালত। এই মামলায় মূল অভিযুক্ত কুলদীপ সিংয়ের বিরুদ্ধেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাব ছিল বলে পর্যবেক্ষণ কোর্টের।

দিল্লি আদালতের বিশেষ বিচারক জিতেন্দ্র সিং মামলার রায় দেওয়ার সময় জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনও মামলা তৈরি হয়নি এবং তদন্তকারী সংস্থার তরফে আনা মামলায় উল্লেখযোগ্য ত্রুটি লক্ষ্য করা গিয়েছে।

Related articles

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...