Wednesday, June 10, 2026

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

Date:

Share post:

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো জাতীয় উদ্যানে(Kuno National Park) গামিনী শাবকগুলির জন্ম দিয়েছে। ঠিক ৯ দিন পর আজ, শুক্রবার ভূপেন্দ্র (Bhupender Yadav) জানিয়েছেন সেদিন গামিনী ৪ শাবকের জন্ম দিয়েছিল। শাবকগুলির (cub) ছবি-সহ চিতাটির (cheetah) ছবি পাওয়া গিয়েছে।

মাঠ পর্যায়ের এবং পশুচিকিৎসা দলগুলির নিবিড় পর্যবেক্ষণের সময় চতুর্থ শাবকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। চারটি শাবক (cub) বর্তমানে সুস্থ এবং ভালো আছে। দক্ষিণ আফ্রিকার এই চিতাটি (cheetah) দ্বিতীয় বারের জন্য শাবক প্রসব করল। ভারতে চিতার সংখ্যা ৩৯। তার মধ্যে ২৮টি শাবকের জন্ম ভারতেই।

আরও পড়ুন : কুনোয় এলো নতুন ‘অতিথি’: তিন সন্তানের মা হল গামিনী

২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল কুনোয়। তার পর বেশ কয়েকটি চিতার মৃত্যুতে চিতা প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

Related articles

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...