Thursday, April 9, 2026

রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

Date:

Share post:

শনিবার যে কোনও সময়ে প্রকাশিত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়ে দেওয়া হল। আর তরপরই হাই অ্যালার্টে (high alert) রাজ্য পুলিশের (West Bengal Police) সব সশস্ত্র বিভাগ (armed force)। একাধিক জেলাকে নির্দিষ্ট করে জারি হল নির্দেশিকা।

শনিবার ভোটার তালিকা (final voter list) প্রকাশের পরই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তবে তার জন্য অপেক্ষা না করেই তৎপরতা রাজ্য পুলিশের। শুক্রবার রাজ্যের এসএপি (SAP), ব়্যাফ (RAF), ইএফআর (EFR), স্ট্রাইক ফোর্সসহ সব সশস্ত্র বাহিনীকে যে কোনও অপ্রয়োজনীয় দায়িত্ব থেকে অব্যহতির নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের যে কোনও মুহূর্তের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শনিতে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা: কীভাবে দেখবেন নাম?

রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলার জন্য বিশেষভাবে সতর্কতার (high alert) নির্দেশ জারি হয়েছে শুক্রবার। রাজ্য পুলিশের ডিজিপি ও আইজিপির (আইন শৃঙ্খলা) তরফে এই নির্দেশিকা জারি করে ভোটার তালিকা প্রকাশের পরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে।

Related articles

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...