সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু তাই নয় অনেক সময় অপছন্দের কাউকে অত্যন্ত কটু ভাষায় সরাসরি আক্রমণ করছেন রাজনীতিবিদরা। এরই বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) সম্পর্কে অত্যন্ত নিম্ন এবং কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর । সৌরভ সম্পর্কে একটি বাক্য বলতে গিয়ে তিনি দালাল বলে উল্লেখ করেন। বিজেপি নেতার(Sajal Ghosh) নামে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit shah) ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে সৌরভ তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে।

এই বিষয়ে সৌরভ সরাসরি মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজেকে বরাবরই রাজনীতি মুক্ত রাখেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে সরকারি অনুষ্ঠান মঞ্চে তাঁকে দেখা যায়। বিজেপির একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তাঁকে কুরুচিকর আক্রমণ করে আসছেন বিগত কয়েক বছর ধরেই। তবে সবকিছুকে বোধহয় ছাপিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট বিজেপি নেতা। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানের সরাসরি ভারতের গর্ব বাংলার মহারাজকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা কখন কখনই মেনে নেওয়া যায় না।

সৌরভ বাংলা এবং বাঙালির গর্ব দেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য কিন্তু তাঁর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা তা সৌরভের সম্মানের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিষয়টি বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন সৌরভ।

–

–

–

–


