Thursday, March 26, 2026

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

Date:

Share post:

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara Dutta) দ্বিতীয় বাড়ি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছে। একটি ব্র্যান্ডের কাজে দুবাইয়ে (Dubai) গিয়ে যে যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেটা তিনি একেবারেই ভাবতে পারেননি।

গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালীন ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হন লারা (Lara Dutta)। তিনি বলেন, “আমরা স্টুডিওতে কাজ করছিলাম, হঠাৎ মাথার ওপর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখি আকাশের মাঝপথে ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করা হচ্ছে। গত কয়েক দিন যে কী মারাত্বক মানসিক চাপের মধ্যে দিয়ে কেটেছে, সেটা বলে বোঝানো সম্ভব নয়।” মহেশ ভূপতির স্ত্রী লারা মেয়ে সায়রার সঙ্গে এখন দুবাইতে রয়েছেন। মহেশও কাজের সূত্রে শহরের বাইরে ছিলেন।

যদিও লারা নিজের বক্তব্যে জানিয়েছেন, তাঁরা দুবাইয়ের একটি অত্যন্ত নিরাপদ এলাকায় রয়েছেন কিন্তু ভালোই বুঝতে পারছেন যুদ্ধের হাত থেকে নিস্তার নেই। তিনি বলেন, “মাথার ওপর দিয়ে যখন যুদ্ধবিমানগুলো উড়ে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় তখন বাড়ির জানলা-দরজা কাঁপতে শুরু করে। ভয়ানক এক অনুভূতি।” তবে লারা ব্যক্তিগতভাবে নিরাপত্তার অভাব বোধ করেননি সেই কথাও নিশ্চিত করেছেন তিনি। এই মুহূর্তে শুটিংয়ের কাজ তাড়াতাড়ি শেষ করে মেয়েকে নিয়ে মুম্বইয়ে ফিরে আসার জন্য রীতিমত দিন গুনছেন তিনি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...