Wednesday, June 17, 2026

২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স

Date:

Share post:

আগামী ২৪ মে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (West Bengal Joint Entrance Exam)। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ওই দিন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্র অংকের জন্য সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্র ফিজিক্স ও কেমিস্ট্রির জন্য দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা চলবে। ফল প্রকাশের দিন অতি শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।

১০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কোনও রকম ভুল থাকলে তা সংশোধন করা যাবে। ১৫ মে থেকে ২৪ মে বিকেল চারটে পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই গৌতম পাল জানিয়েছিলেন মে মাসেই হতে পারে পরীক্ষা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির সঙ্গে তাল মিলিয়ে দিনটি করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তাঁর কথামতোই মে মাসের ২৪ তারিখে আয়োজিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আরও পড়ুন: সিভিল সার্ভিসের ফল প্রকাশ, মেধা তালিকার শীর্ষে অনুজ অগ্নিহোত্রী

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...