Saturday, March 28, 2026

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

Date:

Share post:

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই নিয়োগ পরীক্ষা কার্যত মাধ্যমিক পরীক্ষার সমতুল হতে চলেছে বলে মনে করছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৮ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী এই কর্মসংস্থানের লড়াইয়ে সামিল হচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে রাজ্যজুড়ে মোট ১,৭০৭টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

কমিশন সূত্রে খবর, আগামিকাল বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে নিরাপত্তা ও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ঝক্কি এড়াতে সকাল দশটার মধ্যেই নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপত্র লেখার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষার্থীর ঢল নামার আশঙ্কায় গণপরিবহন ব্যবস্থা সচল রাখার বিষয়েও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।

পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যে কোনও ধরণের অসাধু উপায় রুখতে এ বার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থীই পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বা কোনও ধরণের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের মূল ফটকেই কড়া দেহতল্লাশির ব্যবস্থা থাকছে। কমিশনের এক আধিকারিকের কথায়, আমরা চাইছি অত্যন্ত স্বচ্ছ ও নির্বিঘ্নে এই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই কারণেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে প্রতিটি কেন্দ্র।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে পুলিশি টহলদারি বাড়ানো হবে। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বিপুল, তাই যানজট সামলাতে ট্রাফিক পুলিশকেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং পরীক্ষার্থীদের যাতায়াত মসৃণ করতে কিছু এলাকায় অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনাও রয়েছে পরিবহন দফতরের।

আরও পড়ুন- ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...