Monday, March 30, 2026

আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া 

Date:

Share post:

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। হাওয়া অফিস (Weather Department)জানিয়েছে, আজ থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে জেলায় জেলায়। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। মঙ্গল-বুধে হালকা মাঝারি বর্ষণের (Rain) পূর্বাভাস রয়েছে। দু এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

ছুটির দিন সকাল থেকেই মেঘলা আকাশ। স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। বড় কোনও পরিবর্তন নেই। বিকেলের পর বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।আগামী কয়েক দিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৩- ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২- ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে, ফলে ভোরের দিকে কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হবে উত্তরেও।

 

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...