Monday, March 30, 2026

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে  একটি বিবৃতিতে দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের ধারাবাহিক সাফল্য কামনা করেছে বোর্ড।

ভারতীয় দলের জন্য নগদ ১৩১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। এই টাকা দলের সব ক্রিকেটার সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ হবে।  অতীতেও বড় ট্রফি জয়ের পর দলকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হয়।

২০২৪  টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ২ বছর আগে ভারতীয় দলকে দেওয়া হয়েছিল ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার। ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। মূল স্কোয়াডের ১৫ জন সদস্য এবং হেডকোচের জন্য ছিল ৫ কোটি টাকা। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মামব্রেরা ২.৫ কোটি টাকা পেয়েছিলেন।

২ কোটি করে পেয়েছিলেন তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরা। অজিত আগরকর-সহ নির্বাচকরাও ১ কোটি টাকা করে পেয়েছিলেন।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...