Tuesday, March 31, 2026

রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল, সৌজন্য সাক্ষাৎ শেষে বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপাল বদলে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে সাময়িক ধর্না প্রত্যাহারের পর সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose)সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বদলকে রাজনৈতিক উদ্দেশ্য বলে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

মুখ্যমন্ত্রীর অনুরোধে আলিপুরের (Alipore) ‘সৌজন্য’তে রয়েছেন বোস। এদিন মমতা বলেন, ওনার সঙ্গে অনেকদিন কাজ করেছি। যেহেতু কাল উনি চলে যাচ্ছেন তাই আজ দেখা করতে আসা। এটা বাংলার শিষ্টাচার। ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার পরিবারের সঙ্গেও সম্পর্ক ভালো।ওনার সুস্থতা কামনা করি। মুখ্যমন্ত্রী বলেন, ওনার সঙ্গে হয়েছে সেটা অন্যায়। যেভাবে ওনার মেয়াদ সম্পূর্ণ হওয়ার দেড় বছর আগে ওনার প্রতি অবিচার করা হয়েছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমার কথা ওনাকে জানিয়েছি। উনি বাংলায় এতদিন ছিলেন, বাংলা ভালো বোঝেন। তাই বোসকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানান মমতা। এরপর রাজ্যে রাষ্ট্রপতির কর্মসূচির দিন আনন্দ বোসের যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারি সুবিধা হিসেবে বাগডোগরা যাওয়ার জন্য ফ্লাইট দিয়েও রেখেছিলাম। সেটা ওনার জন্যই বুক করা ছিল। কিন্তু সেদিনই তো দিল্লিতে ডেকে নেওয়া হয়। এরপর প্রাক্তন রাজ্যপালের লোকভবনে (রাজভবন) না থাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা ওনার শিষ্টাচার। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন তাঁকে ‘সৌজন্য’তে থাকার অনুরোধ করি। বুধবার আনন্দ বোসের চলে যাওয়ার কথা রয়েছে।

 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...