Tuesday, March 31, 2026

নতুন প্রতিভা খোঁজে স্পেশ্যাল অলিম্পিকের আয়োজন জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা

Date:

Share post:

সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং স্পেশ্যাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল শাখার যৌথ উদ্যোগে হাওড়া জেলার বাগনানে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় মেধা প্রতিবন্ধকতাযুক্ত মহিলারা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে রান, আসিস্টেড ওয়াক, ফুটবল , বোচি, ব্যাডমিন্টন এবং কবাডি সহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট প্রায় ২৫০ জন মেধা প্রতিবন্ধকতাযুক্ত মহিলা ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।

এই প্রতিযোগিতাটি “Advancing Olympism 365” উদ্যোগের একটি অংশ। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় প্রায় ৬০০ জন মহিলা ক্রীড়াবিদকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ক্রীড়ার মাধ্যমে তাঁদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক ও সামাজিক বিকাশ ঘটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।এর পাশাপাশি শারীরিক পরীক্ষারও আয়োজন করা হয় এই প্রতিযোগিতায়।

স্পেশাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল–এর এরিয়া ডিরেক্টর অশোক চাকি বলেন,“ সাধারণত খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ খুবই কম, এবং এই ধরনের মেধা প্রতিবন্ধকতা মহিলাদের ক্ষেত্রে সেটা আরও বেশি করে দেখা যায়, তো সেরকম একটা জায়গা থেকে ওনাদের একটা প্ল্যাটফর্ম দিতে পেরে খুবই আনন্দিত।”

তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির  সম্পাদক পলাশ চন্দ্র বলেন ” এই টুর্নামেন্টের আয়োজন সম্ভব হয়েছে সকলের সম্মিলিত পরিশ্রম ও ইচ্ছাশক্তির ফলে। তাই ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যেন এই ধরনের টুর্নামেন্টে আরও বেশি মেধা প্রতিবন্ধী মহিলাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা  এবং তাদের জন্য একটি  সম্মানজনক প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়।”

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...