Friday, April 3, 2026

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

Date:

Share post:

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর ইরানের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় পতাকা (Indian Flag) থাকলে সেই জাহাজকে কোনভাবেই ইরান হরমুজ দিয়ে যাতায়াতে আটকাবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে চিন ও রাশিয়ার পর হরমুজ দিয়ে যাতায়াতের জন্য ভারতকে ছাড় দিল ইরান (Iran) । ইতিমধ্যেই পুস্পক এবং পরিমল নামের দুই পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের মুম্বই বন্দরে পৌঁছেছে বলে খবর মিলেছে।

দেশজুড়ে বাড়ছে জ্বালানির সংকট। গ্যাসের দোকানে লম্বা লাইন, এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। যদিও বেশি টাকা খরচ করেও গ্যাস বুকিং করা বা ডেলিভারি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেলের আমদানি রফতানি বন্ধ থাকায় সমস্যায় পড়েছে ভারত। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনালাপের পর মধ্যস্থতায় আসতে রাজি হয়েছে তেহরান। দু’দেশের রাষ্ট্র নেতাদের মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, ইরানের বিদেশমন্ত্রক আপাতত মৌখিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজগুলি যাতায়াতের অনুমতি দিয়েছে। কিন্তু এই মুহূর্তে দেশে যা জ্বালানি সংকট তৈরি হয়েছে, হরমুজ দিয়ে ভারতীয় জাহাজ যাতায়াতে তেল আমদানি কত দ্রুত বাড়বে এবং সমস্যার সমাধান হবে তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা।ইজরায়েল, আমেরিকা, এবং ইউরোপের সব জাহাজে এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে ইরানের ইরানের ইসলামিক রেভেলুশনারি গার্ড ফোর্স। ভারত মহাসাগরে ভারতীয় জলসীমার অদূরে ইরানের রণতরীতে মার্কিন হামলার পর ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যুদ্ধে বরাবরই নিরপেক্ষ অবস্থান দেখেছে ভারত। তাই আপাতত ইরানের গুডবুকে মোদি সরকার।

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...