Saturday, June 27, 2026

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

Date:

Share post:

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে চলচ্চিত্র নির্মাতা কানু বেহেল এই খবর জানিয়েছেন। প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বলিউড (Bollywood)।

মাত্র তিন বছর বয়সে মঞ্চে প্রথম অভিনয় করেন নবনীন্দ্র। তাঁর কথা বলার স্টাইল এবং এক্সপ্রেশন চরিত্রকে জীবন্ত করে তুলত। প্রবীণ অভিনেতা ও পরিচালক ললিত বহেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামীর সঙ্গে মিলে চুটিয়ে কাজ করেছেন নবনীন্দ্র। ভারতীয় থিয়েটার এবং সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, পারফর্মিং আর্টস সম্প্রদায়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তারকা দম্পতি।গুলজার পরিচালিত ‘মাচিস’, দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’, কঙ্গনা রানাউত অভিনীত ‘কুইন’ ছবিতেও তিনি অসামান্য অভিনয়ের ছাপ রেখেছেন। এছাড়াও তিনি ‘দ্য প্রাইড’ এবং ‘দ্য গুরু’-র মতো সিনেমায় অনবদ্য ছিলেন নবনীন্দ্র।শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও তাঁর অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ছেলে একটি ছবি পোস্ট করেছে হৃদয়গ্রাহী বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন,’আমার টাইটান। আমার বিশ্বাস। ভালবাসা। পথপ্রদর্শক। পরামর্শদাতা। আমার হৃদয়। ভাল থেকো, মা। যতক্ষণ না তুমি আমাকে আবার জন্ম দাও। আমার চোখ সবসময় সেই অদম্য হাসি, সেই উষ্ণ হাসি, সেই আলিঙ্গন, সেই জ্বলন্ত কৌতূহলী চোখ খুঁজবে। চিরকাল জ্বলে উঠবে। আমার আত্মাকে আলোকিত করার জন্য তোমাকে ধন্যবাদ।’

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...