Tuesday, April 7, 2026

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

Date:

Share post:

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ২৪ এপ্রিল নির্ধারিত পরীক্ষাগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। ২৩ এপ্রিল রাজ্যের একাধিক জেলায় ভোট থাকায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রথম সেমেস্টারের বিএ, বিএসসি বিকম (অনার্স মেজর) পরীক্ষার সূচি ছিল ১০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু ২৩ এপ্রিল উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভোটগ্রহণ হবে। ফলে ওই দিন এবং সংলগ্ন দিনগুলির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের থাকার জন্য স্কুল-কলেজগুলিকে ব্যবহার করা হচ্ছে। শহরের চারুচন্দ্র, জয়পুরিয়া, সিটি কলেজ, বেহালা সরশুনা, শিবনাথ শাস্ত্রী গুরুদাস কলেজ-সহ অন্তত ১২টি কলেজে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। সেখানে ইতিমধ্যেই আধা-সেনা বাহিনীর অস্থায়ী শিবির গড়ে উঠেছে। তবে কিছু কলেজ বিকল্প ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। লিখিত পরীক্ষার পাশাপাশি ২৭ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাও চলবে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সংশোধিত সূচি শীঘ্রই প্রকাশ করা হবে, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা কমানো যায়।

আরও পড়ুন- নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

_

_

_

_

_

_

_

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...