Tuesday, March 17, 2026

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

Date:

Share post:

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায় (Iman Chaterjee)। বাংলার উন্নয়ন নিয়ে ‘উন্নয়নের পাঁচালী’ গাওয়ার পরেই তীব্র কটাক্ষের মুখে পড়েন গায়িকা। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন রটছিল আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ইমন! কিন্তু মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা যায় বিনোদন দুনিয়ার পুরনো মুখেই আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই কার্যত সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ইমন। যদিও এর আগেও তিনি এই গুঞ্জনে জল ঢেলেছিলেন।

মঙ্গলবার ইমন লেখেন , “বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন! এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।”

তবে উন্নয়নের পাঁচালী গাওয়ার পরে তাঁর মা-কে কটাক্ষের জেরে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা। কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সোশ্যাল মিডিয়ায় ফেরেন ইমন। এর আগেও তিনি বারবার জানিয়েছিলেন, তিনি শুধু গান নিয়েই থাকতে চান। রাজনৈতিক ময়দানে আসার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...