Saturday, June 27, 2026

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই নিয়ে ইরফান পাঠান, মনোজ তিওয়ারিরা সমালোচনা করেছিলেন। ধোনির হুকো প্রীতির নয়া কাহিনী ফাঁস করলেন তাঁর আরও এক সতীর্থ।

সিএসকে দলে এক সময় ধোনির (MS Dhoni) সতীর্থ ছিলেন স্যাম বিলিংস(Sam Billings)। ২ মরশুম চেন্নাই দলে খেলেছেন।  হোটেলে হুকো সাজার জন্য একজনকে নিয়োগ করেছিলেন ধোনি। এমনই অজানা কথা ফাঁস করেছেন ইংল্যান্ডের  প্রাক্তনী।

বিলিংস বলেছেন, ‘‘আইপিএল খেলতে গিয়ে দেখেছি, হোটেলে একজন সীসা ম্যানকে (হুঁকো সাজিয়ে দেওয়ার লোক) নিয়োগ করতেন ধোনি। সে সীসার (কাচের পাত্র) দেখভাল করত। সেই ব্যক্তির কাজ ছিল শুধুমাত্র সীসার দেখাশোনা করা।’’ বিলিংস একইসঙ্গে জানিয়েছেন, ধোনি কাউকে হুঁকো খাওয়ার জন্য জোর করতেন না।

অনেকে আবার ধোনির হুঁকো টানার ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। হুকোর ধোঁয়ায় কি মাহির মাথায় রক্ত চলাচল বাড়ে? সেটা বলা মুশকিল। তবে এর আগেও অনেকে বলেছেন, অবসর সময় কখনও সখনও ধোনি হুকো টানতে বেশ ভালবাসেন। একা, নিরালায় হুকো টানতে টানতে জীবন ও মাঠের অনেক গভীর সমস্যার সমাধান বের করে ফেলেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...