Saturday, June 27, 2026

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের তিনটি কটেজ ও একটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে কোনও হতাহতের খবর নেই। এদিনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি রেঞ্জ (Fire and Emergency Range) , কাশ্মীর ঘটনাটির একটি ভিডিও শেয়ার করেছে। সূত্রের খবর মাঝরাতে এভাবে আগুন লেগে যাওয়ায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী ও পর্যটকেরা। রিসর্টের তিনটি কটেজ ও একটি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ঠিক কী থেকে এদিন আগুন লাগলো সেটা যদিও এখনও জানা যায় নি। উল্লেখ্য, এই এলাকাটি কিছুদিন ধরেই জঙ্গি হামলার জন্যও সংবাদের শিরোনামে রয়েছে। এরপরে এমন ঘটনায় পর্যটনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, পহেলগাম হামলার প্রায় এক বছর পরে বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলি খোলা হবে আবার। সেই সঙ্গেই নতুন আরও ৯টি পর্যটন কেন্দ্র চালু করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...