Tuesday, March 17, 2026

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

Date:

Share post:

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে ঘাসফুলের টিকিটে ভোটে লড়বনে প্রাক্তন ক্রিকেটার শিব শঙ্কর পাল(Shib sankar pal)। উত্তরবঙ্গের আরও এক আইকন স্বপ্না বর্মন(Swanpna Barman) জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র লড়বেন। বিধানসভা বদল হলেও ভোটে লড়াই করবেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু(Bidesh Bose)।

জলপাইগুড়ির রাজবংশী সম্প্রদায়ের মেয়ে ২০১৮ সালে এশিয়াডে সোনা জিতলেও পরে চোটের কারণে খেলা ছাড়ার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনি রেলকর্মী। তাঁকে রাজগঞ্জ থেকে প্রার্থী করল তৃণমূল। রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় সেটাও স্বপ্নার পক্ষে গিয়েছে। বাংলা তথা দেশের গর্ব স্বপ্না কয়েক সপ্তাহ আগেই দল যোগদান করেন। তখন থেকেই জল্পনা চলছিল স্বপ্নার ভোটে লড়া নিয়ে। অবশেষে অ্যাথলেটিক্সের ট্রাক ছেড়ে ভোটের লড়াইয়ে নামলেন স্বপ্না।

উত্তরবঙ্গে আরও এক ক্রীড়াবিদকে মাঠে নামাল তৃণমূল। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলে শিব শঙ্কর পালের নাম ঘোষণা করল তৃণমূল। তুফানগঞ্জের ভূমিপুত্র শিবশঙ্কর বাংলা ক্রিকেটে ম্যাকো নামে পরিচিত। বাংলা ক্রিকেটে বহু যুদ্ধের সৈনিক , জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। বর্তমানে কোচিংয়ের সঙ্গে ম্যাকোকে টিকিট দিয়ে চমক দিল তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার পর শিব শঙ্কর পাল ফোনে বিশ্ব বাংলা সংবাদকে বলেন, দল আমাকে মানুষের পাশে থাকার , মানুষকে সেবা করার সুযোগ দিয়েছে, আমি সেই দায়িত্ব পালন করব। মানুষের কাছে গিয়ে ভোটের আবেদন করব। ৫ বছর আগেও আমাকে বলা হয়েছিল এবার দায়িত্ব নিলাম। তুফানগঞ্জে আমার জন্মস্থান সেখানকার উন্নয়ন করাই লক্ষ্য, একই সঙ্গে খেলাধুলার পরিকাঠামো উন্নতি করতে জোর দেব। রাজনীতিতে এলেও আগামী দিনে ক্রিকেটের সঙ্গে যে তিনি যুক্ত থাকবেন তা জানিয়ে দিয়েছেন ম্যাকো।

আসন বদল করে বিদেশ বোসকে হুগলির সপ্তগ্রামে টিকিট দিল তৃণমূল। এর আগে উলুবেরিয়ার বিধায়ক ছিলেন। একইসঙ্গে এবার টিকিট পেলেন না শিবপুরের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি। দীপেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্যের নাম ভাসলেও তাদের টিকিট দেয়নি তৃণমূল।

 

 

spot_img

Related articles

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...