Tuesday, April 7, 2026

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

Date:

Share post:

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই পরিস্থিতিতে বামেদের হাত ছাড়েনি সিপিআইএমএল (CPIML)। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর মঙ্গলবার ১০ আসনে প্রার্থী (candidate list) ঘোষণা করল তারা।

বিধানসভা নির্বাচনে সিপিআইএমএল-এর প্রার্থী তালিকা এবারের চমক মহিলা প্রার্থী। ১০ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমএল (CPIML)। শরিক দল হিসাবে তাদের প্রার্থী তালিকাতে (candidate list) ৬০ শতাংশ আসন মহিলাদের। অর্থাৎ চারটি আসনে পুরুষ প্রার্থী ও ছয়টি আসনে মহিলা প্রার্থী রাখা হয়েছে।

সিপিআইএমএল-এর প্রার্থী তালিকা:
ফাঁসিদেওয়া – সুমন্তী এক্কা
ভরতপুর – জিন্নাতুন বেগম
বহরমপুর – আবুল কাশেম শেখ
কৃষ্ণনগর দক্ষিণ – লাবনী জঙ্গী
নৈহাটি – দেবজ্যোতি মজুমদার
বজবজ – কাজল দত্ত
রাসবিহারী – মানস ঘোষ
ধনেখালি – রুমা আহেরী
বিষ্ণুপুর – তিতাস গুপ্ত
পূর্বস্থলী দক্ষিণ – জিয়াদুল শেখ

আরও পড়ুন : নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

বিহার নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলেছে সিপিআইএমএল। লোকসভা থেকে বিধানসভা দুই নির্বাচনে জয়ী হয়েছেন একাধিক প্রার্থী। তবে বাংলায় ছবিটা একেবারেই অন্যরকম। বাম জোটের কোনও দলই রাজ্যে একটিও আসন জেতার পর্যায়ে নেই। তার ওপর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর সিপিআইএমের সঙ্গে বিরোধের পথে ফরওয়ার্ড ব্লক। এই পরিস্থিতিতে আদৌ সিপিআইএমএল প্রার্থীরা কোনও প্রভাব ভোটে ফেলতে পারবেন কিনা, তা বোঝা যাবে ৪ মে।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...