Wednesday, March 25, 2026

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

Date:

Share post:

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন সন্ধ্যায় নাকি এই তালিকা প্রকাশ করতে চাইছে নির্বাচন কমিশন। বুধবার এই মর্মে কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে হাইকোর্ট যদি প্রতিদিন বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে পারে তাহলে আসন্ন ভোটের কথা মাথায় রেখে প্রতিদিন সন্ধ্যায় নাকি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন (ECI)।

রাজ্যে প্রথম দফার নির্বাচনের আর একমাসও বাকি নেই। সুপ্রিম (Supreme Court) নির্দেশে হাইকোর্টের বিচারপতিরা বিচারাধীন ভোটারদের নথি পরীক্ষা করে রিপোর্ট দিচ্ছেন, তারপর কমিশন তালিকা প্রকাশ করছে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে সোমবার মধ্যরাতে। তারপর থেকে সফটওয়্যারে একের পর এক প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। রাতারাতি রাজ্যের প্রায় সব ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় চলে যায়। ডিলিটেড দেখানো হয় লক্ষ লক্ষ ভোটারকে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর যাঁদের নামে কোনও সমস্যা ছিল না মঙ্গলবার মধ্যরাতে দেখা যায় তাঁদের নামও বিচারাধীন হয়ে গেছে। ইতিমধ্যেই বিষয়টিকে ‘টেকনিক্যাল ফল্ট’ বলে দায় এড়ানোর চেষ্টা করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) জানান কমিশনের সাইট ‘হ্যাক’ হয়ে যাওয়াতেই নাকি এই সমস্যা হয় যা পরবর্তীতে সমাধান করা হয়েছে। প্রতিবাদে সরব রাজ্যের শাসকদল। জনগণের ট্যাক্সের টাকায় চলা কমিশনের এই দায়িত্বজ্ঞানহীন অপরিকল্পিত এসআইআরে বাংলায় ইতিমধ্যেই ২০০ জনের বেশি মৃত্যু হয়েছে। অথচ বারবার কমিশন ইচ্ছাকৃতভাবে মানুষকে সমস্যায় ফেলছে। যে দশ লক্ষের নাম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্তত ৪০ শতাংশ নাম বাদ পড়েছে। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। প্রথম তালিকা প্রকাশ করতেই যদি এতদিন লেগে যায় তাহলে বাকি বিচারাধীনদের নাম কবে জানা যাবে, ইতিমধ্যেই সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এবার প্রত্যেকদিন সন্ধ্যায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা হাইকোর্টকে জানালো কমিশন। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...