নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

Date:

Share post:

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটের প্রচারে ছুটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণবঙ্গ দিয়ে প্রচার শুরু করার পর বৃহস্পতিবার তিনি উত্তরবঙ্গে জনসভা করতে চলেছেন। এদিন ধূপগুড়ি (Dhupguri) বিধানসভা কেন্দ্রের প্রার্থী ড. নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ফনীর মাঠে দুপুর একটায় জনসভার পর আলিপুরদুয়ারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কালচিনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বীরেন্দ্র বারা উড়াও-এর সমর্থনে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত রোড শো করবেন অভিষেক। দুপুর দুটো থেকে শুরু হবে এই কর্মসূচি।

নির্বাচনী প্রচারে নেমেই তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান এবং আগামীতে ক্ষমতা এলে দিদির প্রতিজ্ঞার কথা সকলের সামনে তুলে ধরেছেন তিনি। এ দিনের সভা থেকে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকে কী বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেদিকে নজর থাকবে।

 

spot_img

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...