Thursday, March 26, 2026

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

Date:

Share post:

‘যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে’- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে রেখেই ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করার পর এবার দক্ষিণেও জনসভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে জোড়া নির্বাচনী সভা রয়েছে নেত্রীর।

বাংলায় এ বছর দু-দফায় নির্বাচন হতে চলেছে। বিরোধীরা যখন প্রার্থী দেওয়ার জন্য নাম হাতড়ে বেড়াচ্ছেন, তখন ভোটের ময়দানে সুশৃংখলভাবে প্রচার কৌশল সাজিয়ে এক ধাপ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। জননেত্রী মমতাকে দেখার জন্য প্রতিটা সভায় উপচে পড়া ভিড়। আজ পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) সমর্থনে দুপুর দেড়টা নাগাদ লাউদোহা ফুটবল ময়দানে সভা করবেন দলীয় সুপ্রিমো। মমতার পরের কর্মসূচি দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে বলে জানা গেছে। দুবরাজপুরে নরেশচন্দ্র বাউড়ি (Naresh Chandra Bauri) সমর্থনে খয়রাশোলে জনসভা করবেন তিনি। এ বছর তৃণমূল নির্বাচনী প্রচারে এসআইআর ইস্যুকে হাতিয়ার করেছে। বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনায় বিশেষ এক সম্প্রদায়কে টার্গেট করে নাম্বার দেওয়ার যে জঘন্য খেলা খেলছে জ্ঞানেশ কুমারের টিম, তার বিরুদ্ধে এদিন ফের সুর চড়াতে চলেছেন মমতা। পাশাপাশি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারলে বাংলার মানুষের জন্য আর কী করার প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো তা জানতে উৎসাহী বাংলার আমজনতা থেকে রাজনৈতিক মহল। খুব স্বাভাবিকভাবেই তাই নজর থাকছে মুখ্যমন্ত্রীর প্রতিটি জনসভায়।

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...