Friday, March 27, 2026

সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেলেন, এবার জাতীয় দলে বৈভব?

Date:

Share post:

আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন বৈভব। ফলে সিনিয়র দলে খেলার ক্ষেত্রে আর বাধা নিষেধ থাকল না বিহারের তরুণ ক্রিকেটারের।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ২০২০ সালের নিয়ম অনুযায়ী, ১৫ বছর বয়স না হলে সিনিয়র দলের খেলার সুযোগ পাওয়া যাবে না। সে কারণে এত দিন পর্যন্ত বৈভব ভারতীয় নির্বাচকদের ভাবনায় ছিলেন না। তবে এবার অজিত আগরকররা চাইলেই যে কোনও ফর্ম্যাটে বৈভবকে মনোনীত করতে পারেন।

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয় সচিনের। ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে যাওয়ায় সচিনের রেকর্ড ভাঙার সুযোগ পেতে পারে বৈভব।অনূর্ধ্ব–১৯ দলে ইতিমধ্যেই খেলে ফেলেছে বৈভব। বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে। ভারত ‘‌এ’‌ দলের হয়েও খেলেছে। এবার সিনিয়র দলে খেলারও যোগ্যতা অর্জন করে ফেললেন বৈভব(Vaibhav Suryavanshi)।

এবারের আইপিএলে বাড়তি নজর থাকবে বৈভবের দিকে। ভালো খেললে দ্রুতই গিল-সূর্যদের সংসারে জায়গা করে নিতে পারেন কিশোর বৈভব।

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...