Saturday, March 28, 2026

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

Date:

Share post:

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। আর ঠিক সেই সময়ই হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়  মঞ্চের একাংশ। বীরভূমের লাভপুরে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

শনিবার দুপুরে দলীয় প্রার্থীর সমর্থনে বীরভূমের লাভপুরে মা ফুল্লরা মেলার মাঠে নির্বাচনী প্রচারের সভা করতে গিয়েছিলেন ভভিষেক (Abhishek Benarjee)।  সভা শেষ হওয়ার পরপরই মঞ্চের এক পাশে আগুনের শিখা দেখা যায়। ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না  অভিষেক।

আচমকা ধোঁয়া উঠতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠেন উপস্থিত দমকল কর্মীরা। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি, তবুও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...