Friday, June 19, 2026

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট হয়েছে। নেটে বোলিংও করে দিচ্ছেন তিনি। যার ফলে পেস অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমল কেকেআর (KKR) শিবিরে।

মাথিশা পাথিরানা ফিটনেস নিয়ে জটিলতার অবসান হচ্ছে। দীর্ঘ রিহ্যাবের পর অবশেষে দলে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, ৬ এপ্রিলের মধ্যে দলে যোগ দিতে পারেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, বিদেশি লিগে অংশ নিতে গেলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সেই পরীক্ষায় পাশ পাথিরানা পাবেন এনওসি। এর আগে নুয়ান থুশারা পরীক্ষায় ব্যর্থ হলেও দুশমন্ত চামিরা, পাথুম নিশঙ্কা এবং কামিন্দু মেন্ডিস ইতিমধ্যেই বোর্ডের ছাড়পত্র পেয়ে নিজেদের দলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, পাথিরানা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। আগামী সপ্তাহে তাঁর ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।

এদিকে, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর। দেশীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা, আকাশ দীপের মতো দুই পেসারই গোটা টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছেন। ফলে নাইটদের পেস বোলিং বিভাগ শুরুতেই কমজরি হয়ে পড়েছে। তার উপর ছন্দে নেই বরুণ চক্রবর্তীও। তাই সুনীল নারিন, উমরান মালিক, বৈভব আরোরাদের উপরে বাড়তি চাপ থাকবে। অ্যালেন, গ্রিন, নারিন, ব্লেসিং এই চার বিদেশিকে খেলাতে পারে কেকেআর।

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ- ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, সার্থক রঞ্জন, রমনদীপ সিং, সুনীল নারিন, বৈভব অরোরা, নবভীপ সাইনি, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি (ইমপ্যাক্ট প্লেয়ার)।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...